একাগ্র

একাগ্র
AN OPEN PLATFORM FOR BENGALI LITERATURE

কবিতা সমূহ

 

কবিতাঃ বসন্তের সুরে     কবিঃ ভাস্কর পাল




বসন্তের সুরে

-ভাস্কর পাল 


 

বসন্তের তুলির টানে, ফাগুনের সুরেলা ছন্দে

রঙিন মেঘের ছোঁয়ায়, স্বপ্ন তরী ভাসে।

 

শিমুল - পলাশের সেই মিষ্টি ঘ্রান

দিগন্তের গোধূলি নিস্পন্দে, লেগেছে বসন্তের পরশ।

 

বসন্ত উৎসবে মেতেছে চারপাশ

রঙে-রঙে হয়েছে নবাগতদের আলাপ।

 

বসন্ত আলিঙ্গন করেছে প্রকৃতিকে,

নর-নারী আবিরে রাঙিয়েছে অনুভূতিকে।

 

বসন্ত মানেই উল্লাসে বাঙালি

আবিরে রাঙাবে সাদা-কালো ঝাপসা স্মৃতি।

 

বসন্ত মানেই রঙিন হওয়ার দোল যাত্রা,

রাধা-কৃষ্ণের প্রেমের সেই মিলন খেলা।

 

রঙ ঋতুর মিঠে প্রকৃতি মাতালো আবেগী মন,

মন প্রীতির আবির খেলায় আনন্দ স্রোতের প্লাবন।।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ