একাগ্র

একাগ্র
AN OPEN PLATFORM FOR BENGALI LITERATURE

কবিতা সমূহ

 

কবিতাঃ ছোটো বেলার স্মৃতি গুলো     কবিঃ ভাস্কর পাল


ছোটো বেলার স্মৃতি গুলো

-ভাস্কর পাল 

 

এইতো কদিন আগেও মাগো

খাইয়ে দিতে তুমি-

ছোটো বলে আগলে আগলে

রাখতে সারাটা দিন।

 

এরই মধ্যে কত বড়ো

হয়ে গেলাম আমি-

সারাটা দিন একা একা

নেই সেসব দুষ্টামি।

 

বড়ো হয়ে মাথার উপর

হাজার রকম চাপ-

ছোটো ছিলাম ভালোই ছিলাম

ছিল না এসব সমস্যার ধাপ।

 

এখন আমার ইচ্ছা করে

আবার ফিরে যেতে-

ছোটো বেলার দিন গুলোকে

নতুন করে পেতে।

 

পড়লে মনে হারানো স্মৃতি

ঝাপসা চোখের কোণে-

হারিয়ে যাই ছোট্ট বেলায়

                                হারানো গানের সুরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ