কবিতাঃ শহুরে কথা কবিঃ ভাস্কর পাল
শহুরে কথা
-ভাস্কর পাল
কত অলি-গলি, কত চেনা পথও ধূলি-
কত ছোটো-ছোটো
কল্প, বাঁধে
এক গল্প।
চেনা পথ চেনা মন, হারিয়ে কত সুর-
বাঁধে
গিটারের তার, বাজে
সময়ের টোন।
হারাচ্ছে কত, হারিয়েছে কত, হারাবে পরেও
স্মৃতির
খাতায় থাকবে গাঁথা, পুরোনো
সেই কথা।
লুকিয়ে রাখা কত না চিহ্ন, হয়েছে আজ ভিন্ন-
শহরের গায়ে
আজও লুকিয়ে পুরোনো দিনের গন্ধ।
ছোট ছোট প্রেম গলির মোড়েতে, আড়ালে বাঁধে ছন্দ
সবার মাঝে
মনের গভীরে, অজান্তেই
চলে দ্বন্দ্ব।
পুরনো বইয়ের হলুদ পাতায় বইয়ের সেই
গন্ধ-
প্রথম
বৃষ্টিতে মাটির গন্ধ, মনেতে
আনে ছন্দ।
শহরের বুকে দাঁড়িয়ে আছে কত প্রাচীন
স্তম্ভ-
মানুষের
মাঝে লুকিয়ে আছে পুরনো শহুরে গল্প।।

0 মন্তব্যসমূহ