কবিতাঃ জীবন যুদ্ধ কবিঃ ভাস্কর পাল
জীবন যুদ্ধ
জীবন তো এক যুদ্ধ মঞ্চ
লড়াই চলছে
ধেয়ে,
কোথাও হচ্ছে
সময় স্তব্ধ
সুপ্ত গল্পে
যাচ্ছে ভরে।
ঘূর্ণিপাতে
ঝড় উঠেছে
কোথাও চলছে
বিপর্যয়।
প্রকৃতির এ
লীলা খেলা
জীবন মাঝে
বয়ে যায়।
বাটি হাতে
পথের ধারে
নেমেছে কত শিশু
সকল,
জীবন যুদ্ধে
নেমে পড়েছে
দু-বেলা
খাবারের জন্য।
বিশ্ব মাঝে
চলছে যে এক
টানপীড়নের
লড়াই-
জীবন যুদ্ধে
সময়টাকে
কেমন করে
হারাই।।

0 মন্তব্যসমূহ