একাগ্র

একাগ্র
AN OPEN PLATFORM FOR BENGALI LITERATURE

কবিতা সমূহ

 

কবিতাঃ ব্যাঞ্জন    কবিঃ ভাস্কর পাল




ব্যাঞ্জন

-ভাস্কর পাল 

 

বিষণ্ণতা জড়াগ্রস্থ, উৎফুলিত কঠোর

হে তুমি কতটা আলোকে বন্দি করে-

হয়েছো আলোকিত?

ভিজে বারুদের স্তূপে বন্দি থেকে-

শক্তিও কি তবে স্তব্ধ?

অবাঞ্চিত চেতনা জেগেছে তবু প্রান্তটা অচলিত।

বিহব্বল হাসি, মায়াবী নারী

ঐ দূরেতে বাস;

কীসের যাদু - কীসের মায়ায় অ্যালকোহলের দাস!

ল্যাম্প পোস্টের হলদে আলোয় সোডিয়ামের ভরপুরতা,

আচমকা সব বাসনা গুলো

জোনাকির মতো নিভৃত!

কীসের কম্পনে কম্পিত হে;

কীসের শঙ্কায় চিন্তিত?

আছে দিনের শেষে সেই মাধুর্য

আছে বসন্তের সেই রঙীন স্পর্শ

আছে সেই লম্বা চুলের গ্রাম্য মেয়েটি;

আছে কষ্ট চাপা মুখ ফোটানো তার স্নিগ্ধ হাসি।

সময়ের ভিড় দাসত্ব বেঁধেছে, দাসত্ব বাঁধনি তুমি!

গতির পথ ছিন্ন আজ ছিন্ন নই যে আমি।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ